Wednesday, December 2, 2015

আমিও মানুষ

আমিও মানুষ
আমারো ঘুম পায়-
রাত-দুপুরে জেগে থাকি তার মানে এই নয়- আমি নিশাচর
কদম-কেয়ার সুবাস আমারো নাকে আসে-
শীতল হাওয়া- ক্লান্তি মিটাবার জন্যে
দিনের সকল কাজ সেরে আমারো মন চায়-
বিছানার চাদরে গা এলাতে-
আলস্য তন্দ্রাচ্ছন্ন চোখ আর কাহারো সামান্য বকুনি
আমারো মন চায়-
কেউ পাশে বসে থাকুক; একেলা চাঁদের জ্যোৎস্না-
নির্মল হাওয়া আর ভালো লাগেনা

আমিও স্বপ্ন দেখি-
আমারো মন চায়- কাহারো নরম হাতের ছোঁয়া লাগুক
সন্ধ্যার প্রদীপে
কেউ গুছিয়ে রাখুক অগোছালো বিছানা

আমিও মানুষ-
আমিও ভুল করি; সবার মতই
ভুলে যাই- প্রভাতের আসা যাওয়া
সূর্যদয়ের ঠিকরে পড়া আলোকে উপভোগ করতে
বাদ পড়ে যায় নাওয়া-খাওয়া
আমারো মনে চায়-
ভুলগুলো কেউ ধরিয়ে দিক-
কর্কশ কণ্ঠে চেচিয়ে বলুক-
এত ভুল কর কেন?

এত ভুল হয় কেন?

মরীচিকা

সদ্য জেগেছে চাঁদ
কুয়াশার ছাঁদে ঢাকা পড়ে গেছে
জোৎস্না ছড়ানো রাত
নিঝুম চারিপাশ-
একেলা আমি দৃষ্টি মেলেছি তাতে
কাহারারো ছায়ার বিম্ব এঁকেছি আঁখির পাতায়
আমি একেলা-
নিঝুম চারিপাশ
ছায়া নয় সে মায়া হরিণ।
মেঘাচ্ছন্ন আকাশ

নেই’ক আলো পূর্বাভাষ কোনো-
প্রভাতের কত দেরি?
ঐ আসে তেড়ে সব বাঁধা ছেড়ে
ডিঙিয়ে মেঘের ভেড়ি।
আসা তার ভুল-
প্রভাত আসেনা’ক- আসে নিছক আলো
আঁধারে জাগা আলোর পলশা মুছতে কালো।

ব্যাহত আমার দৃষ্টি মেলা-
আলো আর আঁধারের লুকোচুরি
মিছে আমি আর আমার ব্যর্থ আকুলি।
আমার মিনতি কেউ শোনে না
কেউ দেখে না কষ্টের ভার।
যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলা
পথ চেয়ে থাকা কার?
কেউ আসেনা’ক। আসবে কখনো আর।
সবপ্নগুলো রঙিন হবে না। সাদাকালো-
তুমি আর তোমার পৃথিবী।
হাজার বছরের কান্তিগুলো-
রাখা আছে
আছে জমা।
বলতেই হবে তুমি ভুল করে পথ চেয়ে আছ

চাইতেই হবে ক্ষমা।